বিশ্বের সবচেয়ে কঠিন আলট্রাম্যারাথনগুলোর
মধ্যে একটি শেষ করে প্রথম নারী হিসেবে ইতিহাস গড়েছেন জেসমিন প্যারিস। তিনি একজন স্কটিশ
দৌড়বিদ। ১০০ মাইলের দূরত্ব ৬০ ঘণ্টায় পার হওয়ার নিয়ম। এই দূরত্ব পার হতে তার সময় লেগেছে
৫৯ ঘণ্টা ৫৮ মিনিট ২১ সেকেন্ড। জেসমিন প্যারিসের হাতে এক মিনিট ৩৯ সেকেন্ড সময় বাকি
ছিল।
তিনি শুক্রবার যখন তার গন্তব্যে পৌঁছেন,
তখন হাজার হাজার সমর্থক সোশ্যাল মিডিয়ায় এই দৌড় দেখেছেন।
তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন
যে দৌড় শেষ করার পরে মাটিতে পড়ে যান।
ফ্রোজেন হেড স্টেট পার্কের ১০০ মাইল
জুড়ে ৬০ হাজার ফুট উঁচুতে আরোহণ অনেকটা মাউন্ট এভারেস্টকে দুবার প্রদক্ষিণ করার সমান।










