সিরিয়ার আলেপ্পো
বিমানবন্দরে আবারো হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতের এ হামলায় বিমানবন্দরের পরিষেবা বন্ধ হয়ে গেছে। সিরিয়ার
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বাহিনী লাতাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের দিক থেকে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বিমান হামলা চালায়। এ কারণে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে ও পরিষেবা দেয়া যাচ্ছে না।
অবশ্য হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগেও সিরিয়ার রাজধানী
দামেস্ক ও আলেপ্পোর বিমানবন্দরে ইসরায়েলি
বাহিনী একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই সময়ও পরিষেবা কার্যক্রম বন্ধ রাখা
হয় এবং গতকাল তা পুনরায় চালু করা হয়েছিল।
হামলার জেরে দামেস্ক বিমানবন্দরের
পরিষেবা কার্যক্রম এখনো বন্ধ রয়েছে।
সূত্র মতে, বিমানবন্দরে হামলার উদ্দেশ্য হলো সিরিয়ায় ইরানের সরবরাহ বাধাগ্রস্ত করা।










