প্রিন্স অ্যান্ড্রু ডিউক অব ইয়র্কসহ তার সব রাজ উপাধি ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক ব্যক্তিগত বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ব্রিটেনের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ ‘অর্ডার অব দ্য গার্টার’-এর সদস্যপদও ছাড়ছেন। প্রিন্স অ্যান্ড্রু প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট ছেলে এবং বর্তমান রাজা তৃতীয় চার্লসের ভাই। তিনি বহুদিন ধরে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তীব্র চাপের মুখে ছিলেন। সূত্র: বিবিসি