গত বৃহস্পতিবার টেক্সাসের আট বছর বয়সী একটি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যায়। ইউএমসি হেলথ সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট অ্যারন ডেভিস বলেন, ‘শিশুটির অন্য কোনো স্বাস্থ্য সমস্যা ছিল না এবং তাকে হামের টিকা দেয়া হয়নি।’

হামের প্রাদুর্ভাব মোকাবেলা নিয়ে সমালোচনার মুখে থাকা দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র গত রোববার টেক্সাস সফর করেছেন।

চলতি বছরের শুরু থেকে টেক্সাসে হামের প্রাদুর্ভাব আরো বিস্তার লাভ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। গত ফেব্রুয়ারিতে টেক্সাসে হামে এক শিশুর মৃত্যু দেশটিতে এক দশকের মধ্যে হামে প্রথম শিশু মৃত্যুর ঘটনা। বিশেষজ্ঞরা বলেছেন, এই পরিস্থিতি মোকাবেলায় হামের টিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ভাইরাসের বিস্তার রোধে ৯৭ শতাংশ কার্যকর।

চলমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘প্রাদুর্ভাব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে, তবে যদি এটি আরো বাড়তে থাকে, তবে কঠোর পদক্ষেপ নেয়া হবে।