ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে। এতে বাড়িঘর
ধ্বংস ও কয়েক ডজন মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর আল জাজিরা।
মঙ্গলবার (১৯ মার্চ) এরকমই এক আক্রমণে মিকবিল পরিবারের মালিকানাধীন
ভবনে ১৫ জনের মৃত্যু হয়েছে। বাড়ির মালিকের একজন আত্মীয় বলেন, এটি আমার ভাইয়ের বাড়ি।
দুর্ভাগ্যজনকভাবে সেখানে বসবাসরত নারী, শিশু ও প্রতিবেশীদের ওপর আঘাত করা হলো। তারা
শান্তিপূর্ণ মানুষ ছিলেন। রোযা রাখার আগে তাদের শেষ খাবার খেয়ে ঘুমাচ্ছিলেন।
গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের আক্রমণে গাজায় ৩১ হাজার
৮১৯ ফিলিস্তিনি নিহত ও ৭৩ হাজার ৯৩৪ জন আহত হয়েছেন। হামাসের আক্রমণে ইসরায়েলে ১ হাজার
১৩৯ জন নিহত হওয়ার পর এ হামলা শুরু হয়।










