ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প
আঘাত হেনেছে। তবে এতে সুনামির সৃষ্টি হয়নি। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা
সংস্থা এ কথা জানিয়েছে। খবর বাসস।
শুক্রবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ১১ টা ২২ মিনিটে সমুদ্রের নিচের
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তুবান রিজেন্সির ১৩২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূগর্ভের
১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি। কেননা কম্পনের কারণে বিশালাকার তরঙ্গ সৃষ্টির সম্ভাবনা নেই।
ইন্দোনেশিয়া একটি দ্বীপপুঞ্জের দেশ, আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের একটি
টেকটোনিক বেল্ট, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বরাবর অবস্থানের জন্য দেশটিতে প্রায়ই
ভূমিকম্প আঘাত হানে।










