ইসরায়েলের আকস্মিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন মনে করছে ইরান। তাদের অভিযোগ, হামলায় হোয়াইট হাউজের সমর্থন ছিল।খবর রয়টার্স।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েইল বাঘাইকে উদ্ধৃত করে দেশটির বার্তাসংস্থা তাসনিম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আচরণ দেখে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন মনে হচ্ছে। একদিকে সমঝোতা করার চেষ্টা করে অন্যদিকে ইরানের সীমানায় ইসরায়েলকে হামলার অনুমতি দেয়া কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইসরায়েল কখনোই হামলা চালাতো না।

বাঘাইয়ের বক্তব্যের আগে একই দিন (১৩ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানি স্থায়ী প্রতিনিধি অভিযোগ করেন, ইসরায়েলের হামলা মার্কিন মদদে পরিচালিত হয়েছে। তবে তাদের অভিযোগ প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র বরং পাল্টা পরামর্শ দিয়েছে, ইরানের এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা করে ফেলা উচিত।