যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থার (শাটডাউন) মধ্যে সেনাসদস্যদের বেতন দিতে ১৩০ কোটি ডলার অনুদান দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা। দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, অনুদানটি তাদের সাধারণ উপহার গ্রহণ নীতি অনুযায়ী অনুমোদিত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দাতা একজন মহান দেশপ্রেমিক এবং তিনি নাম প্রকাশ করতে চান না।’ তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই দাতা হলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক বিলিয়নেয়ার টিমোথি মেলন। চলমান শাটডাউন ২৫তম দিনে গড়িয়েছে। কংগ্রেস তহবিল অনুমোদন না করায় সেনাসহ লাখো সরকারি কর্মী বেতনহীন অবস্থায় আছেন। খবর বিবিসি
মার্কিন সেনাদের বেতন দিতে ১৩০ কোটি ডলার অনুদান নাম প্রকাশে অনিচ্ছুক দাতার
যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থার (শাটডাউন) মধ্যে সেনাসদস্যদের বেতন দিতে ১৩০ কোটি ডলার অনুদান দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা।










