রাশিয়ার সেনাবাহিনী কুরস্ক অঞ্চল সম্পূর্ণ পুনর্দখলের দাবি করেছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী তা অস্বীকার করে জানিয়েছে, লড়াই এখনো চলছে। রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কুরস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন শেষ গ্রাম গর্নাল মুক্ত হওয়ার ঘোষণা দেন। ইউক্রেনের কর্মকর্তারা বলেন, শত্রুর দাবি অপপ্রচার ছাড়া কিছু নয়, তবে কুরস্কে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। কারণ রুশ বাহিনী সেখানে ধীরে ধীরে অগ্রগতি করছে। খবর আল জাজিরা
কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, ইউক্রেন বলছে লড়াই চলছে
রাশিয়ার সেনাবাহিনী কুরস্ক অঞ্চল সম্পূর্ণ পুনর্দখলের দাবি করেছে।










