ইউক্রেনকে প্রায় ৭০ কোটি ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে নরওয়ে। দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর জানিয়েছেন, রাশিয়া থেকে আকাশপথে হামলা মোকাবেলায় ইউক্রেনকে সহায়তা করতে তারা জার্মানিকে সঙ্গে নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ সামরিক সহায়তা প্যাকেজের মাধ্যমে নরওয়ে ও জার্মানি যৌথভাবে দুটি প্যাট্রিয়ট সিস্টেম এবং এর জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের অর্থায়ন করবে। পাশাপাশি নরওয়ে জার্মানির অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান হ্যান্সোল্ডট থেকে আকাশ প্রতিরক্ষা রাডার সংগ্রহের জন্য অর্থ দেবে। খবর রয়টার্স
ইউক্রেনকে ৭০ কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে নরওয়ে
ইউক্রেনকে প্রায় ৭০ কোটি ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে নরওয়ে।










