তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান বলেছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি মেনে চললেও ইসরায়েল মানছে না। ওমান সফর শেষে তুরস্কে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরা।

এরদোগান বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বন্ধে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে ইসরায়েলকে আরো চাপ দিতে হবে। নিষেধাজ্ঞা আরোপ বা অস্ত্র বিক্রি বন্ধের মাধ্যমে ইসরায়েলকে চাপ প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, গাজা ইসলামী বিশ্বের জন্য একটি পরীক্ষা। ইনশাআল্লাহ, আমরা এ পরীক্ষায় সফল হব এবং আমাদের ভাই-বোনদের পাশে সর্বোচ্চ শক্তিতে দাঁড়াব। তিনি জানান, গাজার পরিকল্পিত টাস্কফোর্সে তুরস্ক প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত।