ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুর্দি অঞ্চল। দাবানলের কবলে পড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে অঞ্চলটিতে। এছাড়া দিয়ারবাকির ও মারদিন প্রদেশে আগুন ছড়িয়ে পড়ায় আহত হয়েছে ৭৮ জন। এ তথ্য জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা। এদিকে গ্রিসের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। প্রচণ্ড গরম আর শুষ্ক বাতাসের কারণে দাবানলের তীব্রতা বাড়ছে। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। কর্তৃপক্ষের মতে, একটি ইয়ট থেকে ছোড়া আতশবাজির কারণে ওই দাবানলের সূত্রপাত হয়েছিল। এ ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। খবর ও ছবি এপি