নিরাপত্তার অজুহাতে রাশিয়ার রাজধানী মস্কোয় মোবাইল ইন্টারনেট সেবা সীমিত করেছে কর্তৃপক্ষ। খবর এপি।
ইউক্রেনীয় ড্রোন হামলা ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হলেও এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অনলাইন পেমেন্ট ও অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
ইন্টারনেট না থাকায় ক্যাফে ও রেস্তোরাঁগুলো বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে। অনেক নাগরিক বিকল্প হিসেবে পুরনো আমলের পেজার ও ওয়াকিটকি ব্যবহার শুরু করেছেন। জননিরাপত্তার স্বার্থে এই কড়াকড়ি আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন।










