সেনেগাল নির্বাচনে বাঘা বাঘা প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে বিরোধীদলীয় প্রার্থী বসিরু দোমায়ে ফায়ে।

ক্ষমতাসীন ম্যাকি সালের বিরুদ্ধে তিন বছরের অশান্তি ও বিরোধীদের বিক্ষোভের পর রোববার (২৪ মার্চ) সেনেগালে লক্ষাধিক মানুষ শান্তিপূর্ণ ভোটে অংশ নেন। নির্বাচনে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। খবর বিবিসি।

তবে ক্ষমতাসীন জোটের প্রার্থী আমাদু বা পরাজয়ের খবর অস্বীকার করেছেন। আমাদু জানান, তিনি বিজয়ী নির্ধারণের জন্য রান অফ ভোটে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা করছেন।

এই নির্বাচনে প্রথমে পাস্তেফ পার্টির সদস্য ফায়েকে মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। চলতি মাসে পাস করা একটি সাধারণ ক্ষমা আইন ভোটের আগে তাকে মুক্তির অনুমতি দেয়।

টেলিভিশনে ঘোষিত ফলাফলে দেখা গেছে, ফায়ে বেশির ভাগ ভোটে জিতেছেন। এর পরপরই রাজধানী ডাকারের রাস্তায় আতশবাজি, পতাকা উড়িয়ে, ভুভুজেলা বাজিয়ে বিজয় উল্লাস করে ফায়ের সমর্থকরা।

প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের শহরে প্রায় ৭০ লাখ ৩০ হাজার লোক ভোট দেয়ার জন্য নিবন্ধিত হয়েছিল।