মেক্সিকো সীমান্তে অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র টেক্সাসে দ্বিতীয় সামরিক এলাকা গঠন করেছে। ‘টেক্সাস ন্যাশনাল ডিফেন্স এরিয়া’ নামে এ এলাকায় সেনারা অভিবাসীদের সাময়িকভাবে আটক করতে পারবে ও পরে তাদের সীমান্ত নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করবে। এর আগে গত মাসে নিউ মেক্সিকোয়ও এমন একটি এলাকা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে সীমান্তে সেনা মোতায়েন ও অভিবাসন নিয়ন্ত্রণ আরো জোরদার করা হয়েছে। নিউ মেক্সিকোর সামরিক এলাকায় প্রবেশের অভিযোগে ৮২ জন অভিবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে, যদিও তাদের আটক করেছে বেসামরিক কর্তৃপক্ষ। খবর আল জাজিরা
মেক্সিকো সীমান্তে দ্বিতীয় সামরিক এলাকা গঠন করেছে যুক্তরাষ্ট্র
মেক্সিকো সীমান্তে অভিবাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র টেক্সাসে দ্বিতীয় সামরিক এলাকা গঠন করেছে।










