কার্লো অ্যাকুতিসকে আগামী ৭ সেপ্টেম্বর মরণোত্তর ‘সেন্ট’ বা সিদ্ধ পুরুষের সম্মাননা দেবেন পোপ লিও চর্তুদশ। মিলেনিয়াল প্রজন্মের প্রথম সেন্টের মর্যাদা পেতে চলেছেন ধর্মপ্রাণ এ ব্রিটিশ ইতালিয়ান কিশোর। একটি ওয়েবসাইটের মাধ্যমে খ্রিস্টধর্মের গুণাবলি ও মাহাত্ম্য প্রচার করতেন তিনি। ২০০৬ সালে লিউকেমিয়ায় মৃত্যু হয় কার্লোর। ১৫ বছরের কিশোর কার্লো ‘গডস ইনফ্লুয়েন্সার’ বলে খ্যাত ছিলেন। ২০২৪ সালে তাকে মরণোত্তর সেন্ট মর্যাদা দিয়েছিলেন প্রয়াত পোপ ফ্রান্সিস। সেপ্টেম্বরে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। খবর ও ছবি: রয়টার্স