থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা এবং সাবেক রানী সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। থাই রয়্যাল হাইজহোল্ড ব্যুরো এক বিবৃতিতে জানায়, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২১ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি মারা যান। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে থাইল্যান্ডে রানী ছিলেন সিরিকিত। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় সিংহাসনে থাকা রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী। সিরিকিত থাইল্যান্ডজুড়ে ‘রানী মাতা’ হিসেবে বহুল পরিচিত। তার মৃত্যুতে থাই রাজপরিবার এক বছরের শোক পালন করবেন। সূত্র ও ছবি: বিবিসি