দ্বিতীয় চেষ্টায়ও ব্যর্থ হয়েছে স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপ। তবে সফল না হলেও আগেরবারের চেয়ে এবার বেশ অগ্রগতি পেয়েছে স্পেসএক্সের এ উদ্যোগ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এবারের যাত্রায় ১৪৮ কিলোমিটার উচ্চতায় উঠেছে স্টারশিপ। গত এপ্রিলে স্টারশিপ ও এর সুপার হেভি বুস্টারের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। তবে উৎক্ষেপণের ৪ মিনিটের মাথায় বিস্ফোরিত হয়। চলতি দশকের শেষের দিকে স্টারশিপের মাধ্যমে চাঁদে মানুষ পাঠাতে চায় স্পেসএক্স। এবারের উৎক্ষেপণ সফল হলে রকেটটি ৯০ মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে হাওয়াই উপকূলে অবতরণের কথা ছিল। কিন্তু ৮ মিনিটের মাথায় মহাকাশযানটি বিস্ফোরিত হয়। রয়টার্স
ফের ব্যর্থ স্পেসএক্সের মহাকাশযান
দ্বিতীয় চেষ্টায়ও ব্যর্থ হয়েছে স্পেসএক্সের মহাকাশযান স্টারশিপ। তবে সফল না হলেও আগেরবারের চেয়ে এবার বেশ অগ্রগতি পেয়েছে স্পেসএক্সের এ উদ্যোগ।










