কিউবায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। গত শুক্রবার রাতে জাতীয় বিদ্যুৎ গ্রিড ব্যবস্থা ভেঙে পড়ায় দেশজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এতে কয়েক লাখ মানুষ সম্পূর্ণ অন্ধকারের কবলে পড়ে। কিউবার জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় জানায়, রাত ৮টা ১৫ মিনিটে দিয়েসমেরো সাবস্টেশনে ত্রুটির কারণে পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ চলছে। তবে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি। খবর সিএনএন