ফিলিস্তিন ও গাজাকে সমর্থনের আহ্বান জানিয়েছেন সুইডেনের পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। খবর ইনডিপেনডেন্ট জার্নাল। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে গ্রেটা বলেন, ‘আজ আমরা ফিলিস্তিন ও গাজার প্রতি সংহতি প্রকাশ করছি। ফিলিস্তিন এবং ক্ষতিগ্রস্ত সব বেসামরিক নাগরিকের জন্য বিশ্বকে কথা বলতে হবে এবং অবিলম্বে যুদ্ধবিরতি, ন্যায়বিচার ও স্বাধীনতার আহ্বান জানাতে হবে।’
ইহুদিবিদ্বেষ সম্পর্কিত কোনো বিষয়কে প্রাধান্য দিচ্ছেন না জানিয়ে গ্রেটা বলেন, ‘আমার আগের এক পোস্টে কিছু প্রাণীর ছবি ছিল। অনেকে এগুলোকে ইহুদিবিদ্বেষী প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। আমি এ ব্যাপারে একেবারেই জানতাম না। কিন্তু সেখানে যে প্রাণীর প্রতীক ব্যবহার করে হয়েছে, সেটি মূলত শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের যোগাযোগের একটি মাধ্যম।’









