ভারতের উত্তরাখণ্ডে
ধসে পড়া একটি টানেলের মধ্যে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য ধ্বংসাবশেষের মধ্য
দিয়ে প্রায় অর্ধেক পথ খনন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা। আজ
বুধবার (২২ নভেম্বর) এ তথ্য জানান তিনি। টানেলটিতে ৪১ জন শ্রমিক প্রায় ১০ দিন ধরে
আটকে আছে। খবর এনডটিভি।
প্রতিবেদনে
বলা হয়, সুড়ঙ্গটি প্রায় ৪.৫ কিলোমিটার। তারা ১২ নভেম্বর সেখানে আটকে পড়ে। কর্তৃপক্ষ
জানায় তারা নিরাপদে রয়েছে এবং তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার, অক্সিজেন, আলো,
খাবার পানি ও ওষুধ রয়েছে।
উদ্ধার
প্রচেষ্টার নেতৃত্বে থাকা একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দীপক পাতিল জানান, উদ্ধারকর্মীরা
আনুমানিক ৬০ মিটারের মধ্যে ৩২ মিটার খনন করেছে ।
মঙ্গলবার সুড়ঙ্গের মধ্যে থাকা শ্রমিকদের
কিছু ছবি প্রকাশ পায়, যেখানে দেখানো হয়, সাদা ও হলুদ হার্ডহার্টে শ্রমিকরা একটি
জায়গায় আটকে আছে এবং একটি মেডিকেল এন্ডোস্কোপি ক্যামেরার মাধ্যমে উদ্ধারকর্মীদের
সঙ্গে যোগাযোগ করছে।
কর্তৃপক্ষ সুড়ঙ্গটি ধসের কারণ সম্পর্কে কিছু জানায়নি, তবে অঞ্চলটি ভূমিধস, ভূমিকম্প ও বন্যার জন্য ঝুঁকিপূর্ণ। পার্বত্য অঞ্চল হওয়ার কারণে শ্রমিকদের বের করে আনার প্রচেষ্টা ধীর হয়ে গেছে।










