প্রসাধনী জায়ান্ট ল’রিয়েলের কাছে নিজেদের সৌন্দর্য পণ্য বিভাগ বিক্রি করল বিলাসবহুল পণ্য নির্মাতা কেরিং। প্রায় ৪৬৬ কোটি ডলারের এ চুক্তি অনুযায়ী, কেরিংয়ের হাই-এন্ড সুগন্ধি ব্র্যান্ড হাউজ অব ক্রিড অধিগ্রহণ করবে ল’রিয়েল। একই সঙ্গে গুচি, বোটেগা ভেনেতা ও বালেনসিয়াগার মতো ব্র্যান্ডগুলো পণ্য তৈরির লাইসেন্স পাবে। কেরিং ব্র্যান্ডগুলোর সঙ্গে ল’রিয়েলের কার্যক্রম সমন্বয় করতে ফরাসি প্রতিষ্ঠান দুটি যৌথভাবে একটি কৌশলগত কমিটি গঠন করবে। পাশাপাশি ওয়েলনেস বাজারে যৌথ ব্যবসায়িক সুযোগ খুঁজবে তারা, যেখানে ল’রিয়েলের উদ্ভাবনক্ষমতা ও বিলাসবহুল পণ্য ক্রেতাদের সম্পর্কে কেরিংয়ের অভিজ্ঞতা একত্র হবে। খবর এপি
ল’রিয়েলের কাছে সৌন্দর্য পণ্য বিভাগ বিক্রি করল কেরিং
প্রসাধনী জায়ান্ট ল’রিয়েলের কাছে নিজেদের সৌন্দর্য পণ্য বিভাগ বিক্রি করল বিলাসবহুল পণ্য নির্মাতা কেরিং।










