ইসরায়েলি হামলায় গাজায় নিহতের মধ্যে
কমপক্ষে ১৭ জন উদ্ধারকর্মী রয়েছেন যারা জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-তে
কাজ করতেন। নিহতের এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। খবর আল জাজিরা।
আজ শনিবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যমটি
হাল নাগাদ প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত ইউএনআরডব্লিউএ-এর ১৭ জন উদ্ধারকর্মী নিহত
হয়েছে।
এদিকে বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি)
প্রধান জানিয়েছে, প্রায় পাঁচ লাখ লোকের ত্রাণ সামগ্রী রাফা সীমান্তে সবুজ সংকেতের অপেক্ষায়
আটকে আছে।
আরো বলেন, হামাস-ইসরায়েল সংঘাতে সবচেয়ে
ক্ষতির সম্মুখীন হচ্ছে বেসামরিক লোকজন। গাজা উপত্যকায় কিছুদিনের মধ্যেই খাবার শেষ হয়ে
যাবে বলে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয়
পণ্যের সংকটের কথাও তিনি উল্লেখ করেন।
ডব্লিউএফপি’র প্রধান সিন্ডি ম্যাককেইন
বলেছেন, খাদ্য এখানে আটকে থাকার অর্থ হচ্ছে বিশ্ববাসী দেখবে অনাহারে গাজাবাসীর মৃত্যু
হচ্ছে।









