ইরান ও দুই দেশের মধ্যে মধ্যস্ততাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

রোববার ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ষষ্ঠ দফার এ আলোচনা হওয়ার কথা ছিল।

এ বিষয়ে বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, এই রোববার মাস্কাটে অনুষ্ঠেয় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা এখন হবে না। স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে কূটনীতি এবং সংলাপই রয়ে গেছে।

একই দিন তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে ইরান।

এর আগে রোমে পঞ্চম দফা পরমাণু আলোচনা হয়। তবে তাতে কোনো অগ্রগতি হয়নি।