অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে চীন, তবে সেখানে মৃত্যুদণ্ড কার্যকর করা সংখ্যা প্রকাশ করা হয়নি। এছাড়া, উত্তর কোরিয়া এবং ভিয়েতনামেও হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কিন্তু সেগুলোও প্রতিবেদন থেকে বাদ পড়েছে।
বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মধ্যে ৯১ শতাংশ ঘটেছে ইরান, ইরাক এবং সৌদি আরবে। এই তিনটি দেশকে বৈশ্বিক মৃত্যুদণ্ডের বৃদ্ধির প্রধান প্রভাবক হিসেবে চিহ্নিত করা হয়েছে। অ্যামনেস্টি জানিয়েছে, অনেক দেশ মৃত্যুদণ্ডের পরিসংখ্যান গোপন রাখলেও, তারা বিশ্বাস করে যে মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশের সংখ্যা কমেছে।
২০২৪ সালে শুধু ইরানেই ৬৪ শতাংশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটি ওই বছরে ৯৭২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১০০ জনের বেশি। সৌদি আরবও শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে, যেখানে বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ১৭২ থেকে বেড়ে ৩৪৫ হয়েছে। অন্যদিকে, ইরাকে মৃত্যুদণ্ডের সংখ্যা প্রায় চারগুণ বেড়ে ১৬ থেকে ৬৩ জনে দাঁড়িয়েছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ২৫ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় কম।










