গাজার একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত পাঁচশো মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন এই ঘটনা কীভাবে হল তা তাদের জানা নেই, তারা খোঁজ নিচ্ছে। এদিকে হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি এই হামলা যুদ্ধাপরাধের শামিল। খবর বিবিসি।
গাজার
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের আল আহলি ওই হাসপাতালে শত শত আহত এবং নিরাশ্রয়
ফিলিস্তিনি নাগরিক ছিলেন। ইসরায়েলি বিমান হামলায় মুহূর্তের মধ্যে তাদের মৃত্যু হয়।
আরো বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সোশ্যাল
মিডিয়ায় আল-আহলি হাসপাতালের বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিক সেগুলোর
সত্যতা যাচাই করা যায়নি। তবে, সেগুলোতে দেখা যাচ্ছে হাসপাতালের হলগুলিতে আগুন ধরে গিয়েছে।
এদিক ওদিক কাচ ভেঙে পড়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানব দেহে ছিন্নভিন্ন শরীরের
বিভিন্ন অংশ, কোথাও দেহ। আর মেঝেতে রয়েছে রক্তের দাগ।










