দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এ নতুন নির্দেশ জারি করেছেন, যা আজ থেকে কার্যকর হবে। মূলত জ্বালানি সাশ্রয় ও ব্যয় সংকোচনের লক্ষ্যেই এ বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে।

মেমোরেন্ডাম সার্কুলার ১১৪ অনুযায়ী, নতুন নিয়মটি শুধু নির্বাহী বিভাগের নির্দিষ্ট কিছু অফিসের জন্য প্রযোজ্য হবে। তবে পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি জনসেবা প্রদানকারী সংস্থাগুলো এ নিয়মের আওতামুক্ত থাকবে। ওইসব সংস্থা আগের মতোই নিয়মিত সেবা দেয়া চালিয়ে যাবে। নতুন এ সময়সূচির পাশাপাশি অপ্রয়োজনীয় সরকারি ভ্রমণ, স্টাডি ট্যুর ও সরাসরি বৈঠকও আপাতত স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে অনলাইন প্লাটফর্মে দাপ্তরিক কাজ শেষ করার পরামর্শ দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র সব সরকারি দপ্তরকে বিদ্যুৎ ও জ্বালানি খরচ ১০-২০ শতাংশ কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে কর্মরত ফিলিপাইনি শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে নিয়মিত তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। এ সংকটকালীন সময়ে সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।