নয় মাস মহাকাশে থাকার পর নাসার নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের স্পেসএক্স ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর চারটি প্যারাশুট খুলে ফ্লোরিডার উপকূলে নিরাপদে পানিতে অবতরণ করে। উদ্ধারকারী জাহাজ ক্যাপসুলটি তুললে বুচ ও সুনি উচ্ছ্বাসের সঙ্গে হাত নেড়ে অভিবাদন জানান। তাদের সঙ্গে ছিলেন নাসার নিক হেগ ও রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে তাদের ফিরে আসার যাত্রা নিয়ে রয়টার্সে প্রথম প্রকাশিত কয়েকটি ছবি দেয়া হলো।

as 1

ক্রু ড্রাগন স্পেস ক্যাপসুল থেকে বের হতে সহায়তা করা হচ্ছে সুনি উইলিয়ামসকে। সেখানে তিনি, বুচ উইলমোর এবং আরো দুই নভোচারী ফ্লোরিডার উপকূলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসার পর পানিতে অবতরণ করেন।

as 2

পৃথিবীতে ফিরে বুচ উইলমোরের প্রতিক্রিয়া।

as 3

ক্রু ড্রাগন ক্যাপসুল থেকে প্যারাশুটে অবতরণ।

as 4

বুচ উইলমোর, সুনি উইলিয়ামসের সঙ্গে রোসকসমস মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ এবং নাসার নভোচারী নিক হেগ।

as 5

ক্রু ড্রাগন ক্যাপসুল।

as 6

সাগরে ভাসমান ক্রু ড্রাগন ক্যাপসুলের পাশ দিয়ে সাঁতার কাটছে কয়েকটি ডলফিন।

as 7

স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল।

as 8

বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলের হ্যাচের সামনে হাত নেড়ে বিদায় জানান এবং পৃথিবীতে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে হ্যাচ বন্ধ করেন।

as 9

স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলের ভেতরে নভোচারীদের দেখা যাচ্ছে। সেখানে বুচ উইলমোর, সুনি উইলিয়ামস, রোসকসমস মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ এবং নাসার নভোচারী নিক হেগ ছিলেন। ক্যাপসুলটি আইএসএস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তারা পৃথিবীতে ফেরার যাত্রা শুরু করেন।