ইসরায়েলি বাহিনী কয়েকশ মুসলিমকে আল আকসা মসজিদে প্রবেশে বাধা দিয়েছে।
শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুসলমানদের পবিত্র এ মসজিদে প্রবেশে প্রতিবন্ধকতা
তৈরি করতে কালান্দিয়া, জায়তুনা ও বেথেলহেমে চেকপয়েন্ট বসায় ইসরায়েলের সামরিক বাহিনী।
অনুমতি নেই দাবি করে ইসরায়েলি বাহিনী এসব চেকপয়েন্ট থেকে নামাজ আদায়
করতে আসা কয়েকশ মুসলিমকে ফেরত পাঠিয়েছে। শুধু তাই নয়, জুমার নামাজ কেন্দ্র করে মসজিদের
চারপাশে কয়েকশ সৈন্য মোতায়েন করা হয়।
ইসরায়েল ফিলিস্তিনি ও ইসরায়েলি মুসলিমদের পবিত্র রমজান মাসে এ মসজিদে
প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করেছে। অথচ এ মসজিদে নামাজ আদায়ের জন্য মুসলমানরা অধীর আগ্রহে
অপেক্ষা করে।










