ইউক্রেন ও ফিলিস্তিনের গাজায় চলমান
যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের নেতা পোপ ফ্রান্সিস। ইস্টার
সানডের উৎসব চলাকালে আজ রোববার (৩১ মার্চ) শান্তির বার্তা দেন তিনি। খবর বিবিসি।
ইস্টার সানডে উপলক্ষে ভ্যাটিক্যান সিটিতে
চলছে বিশেষ ধর্মীয় উপাসনা। সেখানে যোগ দিয়েছেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ।
এদিন ঐতিহ্যবাহী ইস্টার বার্তায় পোপ
ফ্রান্সিস বলেছেন, ‘অস্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’
এসময় গাজায় ইসরায়েল-হামাসের মধ্যে অস্ত্রবিরতির
আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবি জানিয়েছেন।










