৫ মার্চ। ১৭৭০ সালে আজকের দিনেই ঘটে বহুল আলোচিত বোস্টন ম্যাসাকার। আমেরিকান বিপ্লবের এ সূচনাপর্বে ব্রিটিশ সৈন্যদের হাতে পাঁচজন আমেরিকান নিহত হন, যা আমেরিকার স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করে।
১৯৪৬ সালে আজকের দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তার বিখ্যাত ‘আয়রন কার্টেন’ বক্তৃতা দেন, যা সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমা মিত্রদের মধ্যে স্নায়ুযুদ্ধের সূচনা হিসেবে বিবেচিত।
১৯৫৩ সালে আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন মৃত্যুবরণ করেন।
২০১৩ সালে আজকের দিনে মারা যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
সূত্র: ব্রিটানিকা










