বলিভিয়ার পশ্চিমের পোতোসি অঞ্চলে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে। শনিবার ভোরবেলা ইউয়ুনি ও কোলচানি শহরের মধ্যবর্তী সড়কে অতিরিক্ত গতির কারণে একটি গাড়ি সামনের লেনে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের শনাক্ত ও দুর্ঘটনার তদন্ত করছে। উদ্ধার কর্মীরা ক্ৰেনের সাহায্যে উল্টে যাওয়া বাসটি থেকে মরদেহ উদ্ধার করেছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বাস বিপরীত লেনে প্রবেশ করায় দুর্ঘটনাটি ঘটেছে। খবর রয়টার্স
বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩৭
বলিভিয়ার পশ্চিমের পোতোসি অঞ্চলে দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছে।










