ইউক্রেনের কারকিভে রাশিয়ার আক্রমণে ৫ জন নিহত হয়েছেন। এদিকে বিদ্যুৎকেন্দ্রে
হামলা চালানোয় কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। খবর বিবিসি।
শুক্রবার (২২ মার্চ) কারকিভের আঞ্চলিক প্রধান ইভান ফেডেরভ বলেন, পুরো
শহরে বিদ্যুৎ নেই। ওডেসার ৫৩ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে।
ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো অভিযোগ করেন, রাশিয়া
দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় বড় আকারে বিপর্যয় ঘটানোর চেষ্টা করছে।
রাশিয়া বলেছে এটি দেশটিতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ।
বুধবারের এ হামলায় ১৪ জন আহত হন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রায়ই বিদ্যুৎকেন্দ্রগুলোয় হামলাকে
‘বিদ্যুৎ সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করে থাকেন।










