ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহিরাগত সীমান্তে ধাপে ধাপে নতুন এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস) চালু করেছে। এ ডিজিটাল ব্যবস্থা অনুযায়ী, নন ইইউ নাগরিকদের প্রথমে শেনজেন অঞ্চলে প্রবেশের সময় পাসপোর্ট স্ক্যান, ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নিবন্ধন বাধ্যতামূলক। পরবর্তী ভ্রমণে কেবল মুখের বায়োমেট্রিক যাচাই করতে হবে। সিস্টেমটি ২০২৬ সালের ১০ এপ্রিল পুরোপুরি কার্যকর হবে। ইউকেতে ডোভার, ফোকস্টোন ইউরোটানেল ও সেন্ট প্যানক্রাসে প্রথমে মালবাহী ও বাসযাত্রীদের যাচাই করা হবে। ব্যক্তিগত বা ছোট গাড়ির যাত্রীদের যাচাই আগামী নভেম্বরে শুরু হবে। খবর ও ছবি রয়টার্স
ডিজিটাল সীমান্ত ব্যবস্থা চালু করল ইইউ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহিরাগত সীমান্তে ধাপে ধাপে নতুন এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস) চালু করেছে।










