ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে বুধবার (২০ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগের কথিত সদস্যদের দ্বারা ভারতে কোনো ধরনের বাংলাদেশবিরোধী কার্যক্রম চালানোর বিষয়ে অবগত নয় সরকার। ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড ঘটছে— এমন তথ্যও সরকারের কাছে নেই।
তিনি আরো বলেন, ‘ভারত তার ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না। তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রকাশিত প্রেস বিবৃতিটি ‘ভিত্তিহীন‘।‘
বাংলাদেশে দ্রুততম সময়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে- এ আশা প্রকাশ করে জয়সওয়াল বলেন, জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হয়।










