ইসরায়েলিদের চলাচল সীমিত করতে ও যে কোনো ধরণের গণজমায়েত না করার নির্দেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইয়েমেন থেকে ছোড়া রকেট ইসরায়েলের আকাশসীমায় আসার পর এমন নির্দেশ দেয়া হয়েছে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে দেশের সব নাগরিককে উন্মুক্ত স্থানে চলাচল সীমিত করতে ও সুরক্ষিত আশ্রয়স্থলের কাছে অবস্থান করতে বলা হয়েছে।

আইডিএফ জানায়, যতক্ষণ না নতুন নির্দেশনা আসে, ততক্ষণ নাগরিকদের জমায়েত এড়িয়ে চলতে হবে। সতর্কতা সাইরেন শোনা মাত্রই আশ্রয়স্থলে চলে যেতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দেশনা কার্যকর থাকবে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে জেরুজালেম লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ ঘটনার পর জেরুজালেমে বিমান হামলা সতর্কতা সাইরেন বেজে ওঠে। যদিও কিছুক্ষণ পরেই তা বন্ধ করা হয়।

আইডিএফ জানিয়েছে, তারা হুমকি সক্রিয় রয়েছে। একইসঙ্গে ইসরায়েলি পুলিশ টেলিগ্রামে জানায়, জেরুজালেম জেলা পুলিশ সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পতনের স্থানগুলোতে স্ক্যান ও তল্লাশি চালাতে প্রস্তুত রয়েছে।