দিনের শুরুতেই ভূমিকম্পে কেঁপে উঠল
নেপালের রাজধানী কাঠমান্ডু। দেশটির ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার
জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে কেঁপে উঠে বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে
ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ১।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের
ধাদিং জেলা। বাগমতি ও গন্ডাকি প্রদেশের অন্যান্য জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা
গেছে। এছাড়া পার্শ্ববর্তী ভারতের বিভিন্ন অঞ্চলও কেঁপে উঠেছে।
কম্পনের কারণে হতাহতের খবর নেই। তাৎক্ষণিকভাবে
ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
তিব্বতীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের
ওপর অবস্থিত নেপাল। তাই বছরের বিভিন্ন সময়ে ভূমিকম্পের কবলে পড়তে হয়।
এর আগে গত ৩ অক্টোবর ভূমিকম্প হয়েছিল
নেপালে। পর পর চারটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল পর্বতঘেরা দেশটি।
নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।
২০১৫ সালে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে প্রায় নয় হাজার মানুষের
মৃত্যু হয়।









