স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে অবস্থিত কিংস থিয়েটারে বিশেষ পর্দার আড়ালে ১১৯ বছরের পুরনো এক বোতল পাওয়া গেছে। বোতলের ভেতর একটি চিরকুটও ছিল। থিয়েটারপ্রেমী ও থিয়েটারটির একজন দাতা মাইক হিউম মঞ্চের ৪০ ফুট ওপরে স্ক্যাফোল্ডিংয়ে দাঁড়িয়ে একটি অলংকৃত মুকুটের পেছনে হাত বাড়িয়ে বোতলটি খুঁজে পান। বিশেষজ্ঞরা সাবধানে বোতলের ভেতর থেকে চিরকুটটি বের করেন এবং সেখানে ১৯০৬ সালে থিয়েটারটির নির্মাণকারী ব্যক্তিদের তালিকা পান। হিউম জানান, কৌতূহল থেকেই তিনি মুকুটের পেছনে হাত দিয়েছিলেন। খবর বিবিসি
১১৯ বছরের পুরনো বোতলে পাওয়া গেছে চিরকুট
স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে অবস্থিত কিংস থিয়েটারে বিশেষ পর্দার আড়ালে ১১৯ বছরের পুরনো এক বোতল পাওয়া গেছে। বোতলের ভেতর একটি চিরকুটও ছিল।










