সম্প্রতি মিসরের উত্তর উপকূলে আবিষ্কার হয়েছে বহু বছর আগে ভূমধ্যসাগরের নিচে হারিয়ে যাওয়া বন্দর। প্রাচীন এ বন্দরের বিশাল ধ্বংসাবশেষটি পাওয়া গেছে ‘টাপোসিরিস ম্যাগনা’ নামের এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের কাছে। ডমিনিকান প্রত্নতত্ত্ববিদ ক্যাথলিন মার্টিনেজ ও টাইটানিক আবিষ্কারের জন্য বিখ্যাত বব ব্যালার্ড যৌথভাবে এ বন্দরের সন্ধান পেয়েছেন। মার্টিনেজ মনে করেন, ‘এটি ক্লিওপেট্রার সময়ে একটি সক্রিয় বন্দর ছিল। যদি তা-ই হয় তাহলে এটি ইতিহাসের অন্যতম রহস্য—মিসরের শেষ রানী ‘ক্লিওপেট্রার সমাধিস্থল’ উন্মোচনের পথে এটি এক বড় পদক্ষেপ।’ খবর : ন্যাশনাল জিওগ্রাফিক