যুক্তরাষ্ট্রের টিভি উপস্থাপক জিমি কিমেলকে গত মাসে সাময়িকভাবে বরখাস্ত করার পর ডিজনি প্লাস ও হুলুর সাবস্ক্রিপশন বাতিলের হার দ্বিগুণ হয়েছে। তথ্য বিশ্লেষক সংস্থা অ্যান্টেনার প্রতিবেদন অনুযায়ী, ডিজনি প্লাসের মাসিক চার্ন রেট বা গ্রাহক হারানোর হার ৪ থেকে বেড়ে ৮ শতাংশে পৌঁছেছে। গত এক মাসে প্রায় ৩০ লাখ ব্যবহারকারী স্ট্রিমিং পরিষেবাটির সাবস্ক্রিপশন বাতিল করেছেন। গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের পর কিমেলের জনপ্রিয় শো ‘জিমি কিমেল লাইভ’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে ডিজনি মালিকানাধীন এবিসি টেলিভিশন। খবর বিবিসি
কিমেলকে সরানোর পর ডিজনি প্লাসের সাবস্ক্রিপশন বাতিল দ্বিগুণ বেড়েছে
যুক্তরাষ্ট্রের টিভি উপস্থাপক জিমি কিমেলকে গত মাসে সাময়িকভাবে বরখাস্ত করার পর ডিজনি প্লাস ও হুলুর সাবস্ক্রিপশন বাতিলের হার দ্বিগুণ হয়েছে।










