‘হিগস বোসন’ কণার আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সোমবার তিনি মারা যান।
বিবৃতিতে বলা হয়, ‘পিটার হিগস ছিলেন সেই মহান বিজ্ঞানী, যার কল্পনা ও ভাবনা আমাদের পরিপার্শ্ব সম্পর্কে জ্ঞানকে সমৃদ্ধ করেছেন।'
যুগান্তকারী হিগস বোসন কণা আবিষ্কারের জন্য ২০১৩ সাল তাকে নোবেল পুরষ্কার দেওয়া হয়। খবর বিবিসি।










