খাদ্য ও বাসস্থানের মূল্যবৃদ্ধি ও অভিবাসন সমস্যার কারণে বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা কমে যায়। এজন্য তিনি জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন। ৫৯ বছর বয়সী দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা মার্ক কারনি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। কারণ লিবারেল পার্টি আজকের নেতৃত্ব নির্বাচনে জাস্টিন ট্রুডোর পরিবর্তে নতুন নেতা ঘোষণা করবে। এতে ট্রুডোর স্থলাভিষিক্ত হতে পারেন কারনি। খবর এপি