আফগানিস্তান ও পাকিস্তানের তোরখাম সীমান্ত আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে, যাতে আটকে থাকা হাজার হাজার আফগান শরণার্থী বাড়ি ফিরতে পারে। দুই পক্ষের সংঘর্ষের কারণে প্রায় তিন সপ্তাহ বন্ধ ছিল এ সীমান্ত। তবে বাণিজ্য ও সীমান্ত পারাপার এখনো বন্ধ রয়েছে। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। আফগান কর্মকর্তারা সীমান্তে ফিরে আসা শরণার্থীদের স্বাগত জানিয়েছেন এবং অন্য যাত্রীদের অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন। খবর ও ছবি এপি
আফগান শরণার্থীদের জন্য আংশিকভাবে খুলল পাকিস্তানের তোরখাম সীমান্ত
আফগানিস্তান ও পাকিস্তানের তোরখাম সীমান্ত আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে, যাতে আটকে থাকা হাজার হাজার আফগান শরণার্থী বাড়ি ফিরতে পারে।










