চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আকস্মিক সফরে তিব্বতে গিয়ে ঐক্য ও উন্নয়নের আহ্বান জানিয়েছেন। তিব্বতকে চীন সংযুক্ত করে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার ৬০ বছর পূর্তি উপলক্ষে তিনি প্রায় ২০ হাজার মানুষের সামনে বক্তৃতা দেন। প্রেসিডেন্ট হিসেবে এটি তার দ্বিতীয় তিব্বত সফর।

লাসায় সফরের সময় শি স্থানীয় সরকারকে ‘বিচ্ছিন্নতাবাদ বিরোধী সংগ্রামে’ সাফল্যের জন্য প্রশংসা করেন। তিনি বলেন, ‘তিব্বত শাসন, স্থিতিশীল ও উন্নত করতে হলে প্রথমেই রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা, জাতিগত ঐক্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে।’

চীনের কমিউনিস্ট পার্টি সম্প্রতি তিব্বতে নতুন শিক্ষা আইন কার্যকর করেছে, যার ফলে তিব্বতি শিশুদের রাষ্ট্র-নিয়ন্ত্রিত চীনা স্কুলে পড়তে হবে এবং মান্দারিন শিখতে হবে। একইসঙ্গে ধর্মীয় কার্যক্রমে কঠোর নিয়ন্ত্রণ আরোপ ও তিব্বতি বৌদ্ধধর্মকে সমাজতান্ত্রিক সমাজের সঙ্গে খাপ খাইয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।