ইরানে ৩২ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত: জাতিসংঘ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ভেতরে প্রায় ৩২ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে বাস্তুচ্যুত পরিবারগুলোর প্রাথমিক মূল্যায়নের ওপর ভিত্তি করে এ প্রাক্কলন করা হয়েছে।
এক বিবৃতিতে ইউএনএইচসিআর বলেছে, সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকায় এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, যা মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ক্ষেত্রে একটি উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
সূত্র- আল জাজিরা










