স্থানীয় সময় রাত ১টার দিকে দূতাবাসের প্রবেশপথে এ বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় দূতাবাসের ভবনের কাচ ভেঙে যাওয়াসহ সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নরওয়েজিয়ান কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে। বর্তমানে পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। দূতাবাসের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। খবর বিবিসি