প্রায় এক কোটি মাইল দূর থেকে লেজার রশ্মির মাধ্যমে বার্তা পেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নভোযান সাইকি থেকে এ বার্তা পাঠানো হয়। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে নাসার অর্থায়নে পরিচালিত জেট প্রপালশন ল্যাব এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি একটি বিবৃতিতে জানায়, গবেষকরা এ প্রথম ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন প্রযুক্তির আলোর সংকেত ধরতে পেরেছেন। এর মাধ্যমে বিশ্বজগতের জন্মরহস্য জানার বিষয়ে আরেক ধাপ অগ্রগতি হলো। সিএনএন