গাজায় অভিযান চালানো ইসরায়েলি বাহিনীকে বিনামূল্যে খাদ্য সরবরাহের ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছে বিশ্বখ্যাত ফুড চেইন ম্যাকডোনাল্ডস। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় অনেকেই ম্যাকডোনাল্ডসকে বয়কটের ডাক দিয়েছে। তারা দাবি করেছে, যেসব সংস্থা যুদ্ধে পক্ষাবলম্বন করে, বিশেষ করে নির্দোষ শিশু ও অন্য মানুষদের হত্যাকারী দেশের পাশে দাঁড়ায়, তাদের বয়কট করা উচিত। এদিকে, ম্যাকডোনাল্ডসের ওমান কর্তৃপক্ষ আবার সরাসরি গাজার পাশে দাঁড়িয়েছে। গাজার পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের ম্যাকডোনাল্ডসও। এনডিটিভি