অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ১৩০টির বেশি বাড়ি পুড়ে গেছে। প্রায় ৩৮ হাজার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে ভিক্টোরিয়ায় তিন লাখ হেক্টরেরও বেশি বনাঞ্চল ধ্বংস হয়েছে। ১০টি বড় দাবানল এখনো নিয়ন্ত্রণের বাইরে। নিউ সাউথ ওয়েলসের কিছু এলাকায় পরিস্থিতি জরুরি অবস্থায় পৌঁছেছে। সিডনিতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বহু মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে এবং পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া ঠাণ্ডা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে। খবর ও ছবি রয়টার্স