গণবিক্ষোভ সত্ত্বেও নতুন অবসর আইন পাস করেছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বিতর্কিত এ সংস্কার প্রস্তাবে দেশটিতে বিগত কয়েক মাস ধরে গণআন্দোলন গড়ে ওঠে। দেশজুড়ে বিক্ষোভ চলা সত্ত্বেও সম্প্রতি এর অনুমোদন দিয়েছে ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিল। নতুন আইন অনুযায়ী, ফ্রান্সে অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করা হয়েছে। একই সঙ্গে পূর্ণ অবসর ভাতা পেতে চাকরি করতে হবে অন্তত ৪৩ বছর। ইউরো নিউজ